Dhaka Cantonment Board Adarsha Bidyaniketon Manikdi, Dhaka Cantonment, Dhaka-1206 School Code: 1279 Thana Code: 113 District Code: 10 EIIN: 107849    

Teachers

একবিংশ শতাব্দীর একটি বড় চ্যালেঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির অবিশ্বাস্য গতির সাথে তাল মিলিয়ে বিশ্বের জাতিসমূহের মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় ও নিশ্চিত করা। এ লক্ষ্যকে

একবিংশ শতাব্দীর একটি বড় চ্যালেঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির অবিশ্বাস্য গতির সাথে তাল মিলিয়ে বিশ্বের জাতিসমূহের মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় ও নিশ্চিত করা। এ লক্ষ্যকে

একবিংশ শতাব্দীর একটি বড় চ্যালেঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির অবিশ্বাস্য গতির সাথে তাল মিলিয়ে বিশ্বের জাতিসমূহের মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় ও নিশ্চিত করা। এ লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি-বেসরকারি দপ্তরসূমুহকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হয়েছে। ভর্তি, শিক্ষাদান ও ফলাফল প্রস্তুতকরণসহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সমস্ত কার্যক্রমেও লেগেছে ডিজিটাল পদ্ধতির ছোঁয়া। ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানেকেতনে ইতমধ্যে যুক্ত হয়েছে একটি অত্যাধুনিক কম্পিঊটার ল্যাব। আন্তর্জাতিক মানের একটি ওয়েবসাইট খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সঙ্গে একটি নিবিড় যোগসূত্র স্থাপন করা ছিল সময়ের দাবি। অত্যন্ত আনন্দের বিষয় এই যে, শুধু শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক নয়, আজ বিশ্বের যে কোনো প্রান্তের যে কোন মানুষের সাথে আমরা যুক্ত ডিজিটাল বন্ধনে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর জগতের আমরাও গর্বিত অংশিদার। এ প্রযুক্তির কল্যাণের ছোঁয়া প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারলে আমাদের সকল কর্ম-প্রচেষ্টা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। আমি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের সার্বিক উন্নতি কামনা করি। সারা দেশ তথা বিশ্বে ওয়েবসাইটের মাধ্যমে এর সুনাম ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশায়-

 

সভাপতি

বিদ্যালয় পরিচালনা পর্ষদ

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন

পরিচালক, বাজেট পরিদপ্তর

সেনাসদর, ঢাকা ক্যান্টনমেন্ট , ঢাকা-১২০৬।