Dhaka Cantonment Board Adarsha Bidyaniketon Manikdi, Dhaka Cantonment, Dhaka-1206 School Code: 1279 Thana Code: 113 District Code: 10 EIIN: 107849    

Teachers

আজকের পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর আলোয় উদ্ভাসিত এক গ্লোবাল ভিলেজ। এই পৃথিবীর যোগ্য সদস্য হওয়ার জন্য দেশের প্রতিটি নাগরিকের চাই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা।

আজকের পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর আলোয় উদ্ভাসিত এক গ্লোবাল ভিলেজ। এই পৃথিবীর যোগ্য সদস্য হওয়ার জন্য দেশের প্রতিটি নাগরিকের চাই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা।

আজকের পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর আলোয় উদ্ভাসিত এক গ্লোবাল ভিলেজ। এই পৃথিবীর যোগ্য সদস্য হওয়ার জন্য দেশের প্রতিটি নাগরিকের চাই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। তাই ২০১০ সালে প্রনীত জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য বিজ্ঞান বিষয়ের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কারন আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া আত্ননির্ভরশীল, দক্ষ ও মর্যাদাসম্পন্ন জাতি গঠন সম্ভব নয়। এ কারনে বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক নিয়োগের পাশাপাশি অন্যান্য শিক্ষকদেরকেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে একটি অত্যাধুনিক কম্পিঊটার ল্যাব এবং যুক্ত হয়েছে দ্রুত গতির ইন্টারনেট। শিক্ষাদানে মাল্টিমিডিয়ার ব্যবহারসহ সমস্ত প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হয়েছে। ভর্তি কার্যক্রমসহ বিদ্যালয়ের যাবতীয় শিক্ষাসেবা শিক্ষার্থী ও অভিভাবকদের হাতের নাগালে পৌছে দেয়ার জন্য একটি মানসম্মত ওয়েবসাইট  চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এতে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী,অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ তাদের প্রিয় এই শিক্ষাঙ্গনের সঙ্গে নতুন করে যুক্ত হয়ে প্রীতি ও সৌহার্দের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

মোঃ আব্দুল মালেক

প্রধান শিক্ষক

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন

মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট , ঢাকা-১২০৬।